Rajib hossain
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের হাতে ‘নতুন অস্ত্র’, উপসাগরীয় দেশগুলোয় ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়

গতকাল বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে সংবাদমাধ্যম তাসনিম হরমুজ প্রণালিকে শুধু জ্বালানি সরবরাহের পথ হিসেবেই নয়, বরং সাবমেরিন কেব্‌লের একটি গুরুত্বপূর্ণ করিডর হিসেবেও উল্লেখ করেছে।এ পথ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের মতো দেশগুলোর ইন্টারনেট সংযোগের মূল কেব্‌লগুলো গেছে।

প্রতিবেদনে যুক্তি দেওয়া হয়েছে, পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো ইন্টারনেটের জন্য ইরানের তুলনায় অনেক বেশি সমুদ্রপথের ওপর নির্ভরশীল।

বিশ্লেষকেরা বলছেন, তাসনিমের প্রতিবেদনটি সাধারণ কোনো কারিগরি তথ্য নয়; বরং এটি ওই অঞ্চলের কেব্‌ল, ল্যান্ডিং স্টেশন এবং ডেটা সেন্টারগুলোকে চলমান সংঘাতের কৌশলগত চাপের উৎস হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ করে আরব আমিরাত এবং বাহরাইনে অবস্থিত ক্লাউড ও ডেটা সেন্টার অবকাঠামোর দিকে ইঙ্গিত করে ইরান বুঝিয়ে দিয়েছে যে এসব স্থাপনায় বিপর্যয় ঘটলে তার অর্থনৈতিক ও যোগাযোগগত প্রভাব হবে ভয়াবহ।

তাসনিমের প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে যে বন্দর, জাহাজ চলাচলের পথ এবং জ্বালানি স্থাপনার পাশাপাশি এখন সাবমেরিন কেব্‌ল ও আঞ্চলিক ডেটা সেন্টারগুলোও ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত হয়েছে।

এ সতর্কবার্তা এমন এক সময় এল, যখন যুক্তরাষ্ট্র ও এর মিত্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ডিজিটাল অবকাঠামোর ওপর এরই মধ্যে হামলার ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, আরব আমিরাত ও বাহরাইনে আমাজন ওয়েব সার্ভিসের স্থাপনায় ইরানের ড্রোন হামলা হয়েছে। এর মাধ্যমে বাণিজ্যিক ক্লাউড অবকাঠামোর নিরাপত্তাঝুঁকি স্পষ্ট হয়ে উঠেছে।

তাসনিমের প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে, বন্দর, জাহাজ চলাচলের পথ এবং জ্বালানি স্থাপনার পাশাপাশি এখন সাবমেরিন কেব্‌ল ও আঞ্চলিক ডেটা সেন্টারগুলোও ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহে খুলছে ভারতের চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা: প্রধানম

1

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা

2

মাদারীপুরের ‘বোমারু’ ফয়সাল গ্রেপ্তার, হত্যা–ধর্ষণসহ আছে ১৭ ম

3

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

4

সবাই চেয়েছিল বিলুপ্তি, তবু বহাল থাকছে র‍্যাব

5

২০২৭ সালের এসএসসি জানুয়ারি ও এইচএসসি পরীক্ষা জুনে

6

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

7

রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

8

আমার স্মৃতিতে অধ্যাপক আনিসুর রহমান: এক বাতিঘরের গল্প

9

অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে দেশীয় ঋণ বেড়েছে ১.১৩ লাখ কোটি ট

10

হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তা

11

ক্ষমতার ‘আশীর্বাদে’ চলে ময়লা–বাণিজ্য

12

হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করল ইরান

13

রাশিয়ায় মানব পাচারের অভিযোগে বাংলাদেশি কোম্পানির ওপর যুক্তরা

14

শাকিবের সিনেমায় মরুভূমিতে রামদার কোপে হত্যা, গলা কাটার দৃশ্য

15

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

16

পুলিশ কনস্টেবল সম্রাটের আত্মহত্যা, রয়ে গেছে ধোঁয়াশা

17

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

18

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

19

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন