superadmin
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাধীনতা ঘোষণার বিষয়ে তাইওয়ানকে সতর্ক করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানকে সমর্থন দিয়ে আসছে। এমনকি আইনগতভাবেও তাইওয়ানকে আত্মরক্ষার উপায়-উপকরণ দিতে বাধ্যবাধকতা রয়েছে দেশটির। প্রায়ই এ বিশেষ মিত্রতা এবং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে গিয়ে সমন্বয় করে চলতে হচ্ছে ওয়াশিংটনকে।

ট্রাম্প আগে বলেছিলেন, স্বশাসিত দ্বীপটি সম্পর্কে তিনি ‘কোনো দিকেই কোনো প্রতিশ্রুতি দেননি’।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে বরাবর দাবি করে এসেছে চীন। এমনকি চীনা কর্তৃপক্ষ বলপূর্বক তাইওয়ান দখল করার সম্ভাবনা কখনো উড়িয়ে দেয়নি।

অন্যদিকে মিত্র হলেও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থান হলো, ওয়াশিংটন তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না। পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র স্বীকার করে নিচ্ছে যে চীনে সরকার একটিই (এক চীন নীতি)।

অন্যদিকে বেইজিং কখনো তাইওয়ানের প্রেসিডেন্টকে পছন্দ করেনি। এ নিয়ে চীন বরাবর সরব। এর আগে তাঁকে ‘ঝামেলা সৃষ্টিকারী’ ও ‘আন্তপ্রণালি শান্তি বিনষ্টকারী’ বলেও চিহ্নিত করা হয়েছে।    তাইওয়ানের অধিবাসীদের অনেকে নিজেদের স্বতন্ত্র একটি জাতির অংশ মনে করেন। তবে বেশির ভাগই এখনকার পরিস্থিতি জিইয়ে রাখার পক্ষে। অর্থাৎ চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা হবে না; আবার দেশটির সঙ্গে একীভূতও হবে না।

ফক্স নিউজকে ট্রাম্প জানান, তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনি জানেন, যুদ্ধ করতে হলে আমাদের প্রায় ৯ হাজার ৫০০ মাইল (১৫ হাজার ২৮৯ কিলোমিটার) দূরে যেতে হবে। আমি সেটা চাই না। আমি চাই, পরিস্থিতি শান্ত হোক। চীনও শান্ত হোক।’

বেইজিং থেকে ওয়াশিংটন ফেরার পথে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদদের বলেন, এবারের চীন সফরে তিনি ও সি চিন পিং দ্বীপটি (তাইওয়ান) নিয়ে ‘অনেক কথা’ বলেছেন। তবে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে তাইওয়ানকে রক্ষা করবে কি না, বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান ট্রাম্প।

ট্রাম্প জানান, তাইওয়ান ইস্যুতে সি চিন পিং খুবই ‘শক্ত অবস্থান’ নিয়েছেন। তিনি (চীনের প্রেসিডেন্ট) তাইওয়ানে কোনো স্বাধীনতা আন্দোলন দেখতে চান না।

যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্কে তাইওয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইস্যু। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, বৈঠকে ট্রাম্পকে সতর্ক করে সি বলেছেন, তাইওয়ান ইস্যুতে বিদ্যমান বিরোধ ঠিকঠাকমতো সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে।       তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে কোনো সংঘাত দেখছেন কি না, এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি তা মনে করি না। আমি মনে করি, আমরা ঠিকই থাকব। (সি চিন পিং) যুদ্ধ দেখতে চান না।’

তাইওয়ানের আশপাশে গত কয়েক বছরে সামরিক মহড়া বাড়িয়েছে চীন। এর ফলে অঞ্চলটিতে উত্তেজনাও বেড়েছে। সেই সঙ্গে তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের ভারসাম্য বজায় রাখার কৌশল চ্যালেঞ্জের মুখে পড়েছে।    গত বছরের শেষের দিকে তাইওয়ানের কাছে ১ হাজার ১০০ কোটি ডলারের একটি অস্ত্র বিক্রির প্যাকেজ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর আওতায় তাইওয়ানকে আধুনিক রকেট লঞ্চার ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা। এর নিন্দা জানিয়েছে বেইজিং।

অস্ত্র বিক্রির এ প্যাকেজ এগিয়ে নেওয়া হবে কি না, বিষয়টি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, বিষয়টি নিয়ে তিনি ও চীনের প্রেসিডেন্ট ‘বিশদ’ আলোচনা করেছেন।       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, ঢাকায় দুপুরে

1

দৌলতখানে মেঘনা নদী থেকে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

2

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে-রিমের প্রয়াণ: প্রেসিডেন

3

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ করল প্রাক্তন প্রেমিক

4

এবার ইউরোপের দেশ সাইপ্রাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

5

বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা যুদ্ধাপরাধ হলেও তা নিয়ে ‘চিন

6

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

7

মোটরসাইকেলের ‘ফুয়েল পাস’ নিবন্ধন: জেনে নিন পদ্ধতি, সুবিধা ও

8

ভর মৌসুমেও টমেটোর দামে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস, কারণ কী

9

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

10

সান ডিয়েগোর মসজিদে হামলায় নিহত আমিন আবদুল্লাহ: এক ‘বিশ্বস্ত’

11

মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে সরকারি কর্মকর্তা, মুহূর্তেই প

12

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প: ৫

13

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

14

হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করল ইরান

15

ইরান যুদ্ধে আরব আমিরাতের শেয়ারবাজারে মূলধন কমেছে ১২০ বিলিয়ন

16

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

17

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

18

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

19

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ, ৫০

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন